মুসা আহমেদ জায়গীরদার (৩১, দক্ষিণ সুরমা, সিলেট)—
“আপনাদের পত্রিকার বিরুদ্ধে মামলার খবর পেয়ে যারপরনাই বিস্মিত হয়েছি। যে প্রতিবেদন নিয়ে এত শোরগোল, সেখানে এমন কিছু লেখা নাই, যে কারণে আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া যেতে পারে। এতে বোঝাই যায় বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা কত শোচনীয়।
আমার দুই ভাই এইসব বীভৎসতার শিকার ইতিমধ্যেই। আওয়ামী দুঃশাসনের জ্বালায় আমার পরিবারের একটা বড় অংশ আতঙ্কে দিন যাপন করে। তবুও আমি ক্ষুব্ধ আপনাদের বিরুদ্ধে মামলা দেখে। কারণ, আমি আপনাদের এবং আমার দেশ ও এ ধরনের সাহসী সাংবাদিকতার প্রশংসা করি এবং আশা করি শেখ পরিবারের করাল গ্রাস থেকে বাংলাদেশ মুক্তি পাবে দ্রুত।
পরিতাপের বিষয় এই যে, আপনাদের মতো এবং আমার ভাইদের মতো দেশপ্রেমীদের আজ রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ মোকাবিলা করতে হয়। এই দুঃসময়ের অবসান ঘটুক—এই আশায় রইলাম।”
টিকা: “বাংলাদেশ বিপন্ন বাক-স্বাধীনতা, আওয়ামী ফ্যাসিবাদ ও পুতুল বিচারবিভাগ প্রসঙ্গে” শিরোনামের লেখাটি প্রথমে দৈনিক নবযুগ পত্রিকায় ২৮ মে ২০২১ সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো



Leave a Reply