ইসলাম ধর্মকে কী ভুল ভেবে এসেছি এতকাল?

আমি রক্ষণশীল মুসলিম হিসেবে নিজেকে বিবেচনা করে এসেছি সারাজীবন। বিভিন্ন অসংগতি, অসামঞ্জস্যতা আমি আমার জ্ঞান বা প্রচার অভাব হিসেবে দেখেছি। কিন্তু প্রশ্নহীনভাবে মেনে চলেছি ইসলামকে।

এই প্রশ্নহীন আনুগত্য, সংশয়হীন বিশ্বাস – সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা ঝাঁকুনি খেয়েছে বললে অত্যুক্তি হয়না। আমি উদারনৈতিক ইসলাম-এর অংশ ছিলাম বলে জানতাম।

কিন্তু এখন মনে হচ্ছে উদারনৈতিক ইসলাম বলে কী আসলেই কিছু আছে? গত ছয় মাসে যা দেখলাম তাতে মনে হচ্ছে না উদারনৈতিক ইসলাম বলে আসলে কিছু সম্ভব। সেটা লেবানন বা ঢাকা যেখানেই হোক না কেন।

দীর্ঘদিন বিদেশ থাকার কারণে অনেক কিছুর ব্যাপারে মূল্যবোধ পাল্টে গেছে সঙ্গত কারণেই। যে কারণে উগ্র ইসলামী সংগঠনগুলোর বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি-বিরোধী কর্মকাণ্ডে আতঙ্কিত হতে হয়েছে। এই যদি হয় ইসলাম, সে ইসলামকে বর্জন করাই বাঞ্ছনীয়। এই ইসলামকে আমি চিনি না। চাইও না। আমি সে ইসলামকে চেয়েছিলাম যে ইসলাম সমাজের সকলকে বরণ করতে পারবে – সমকামী, নাস্তিক, হিন্দু – সকলকে।

সেটা যদি বাংলাদেশে সম্ভব না হয়। বাংলাদেশে ইসলাম আসলে আছে কি না, সে ব্যাপারে আমি সন্দিহান। বা হয়তো আমার ভেতর আর বাংলাদেশের ইসলাম নেই। বা মধ্যপ্রাচ্যের। সেই যদি হয়, আমার আপত্তি নেই। আমি আহ্বান জানাই বাকি মুসলমানদেরও একই পন্থা অবলম্বন করার জন্য।

টিকা: “ইসলাম ধর্মকে কী ভুল ভেবে এসেছি এতকাল?” শিরোনামের লেখাটি প্রথমে এথিস্ট নোট ওয়েবসাইটে ১৮ নভেম্বর ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *